‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব

আমতলীতে অসুস্থ দুই গরু জবাই, ২০০ কেজি মাংস জব্দ ও ধ্বংস

  • প্রকাশের সময় : Nov 17, 2026 ইং
আমতলীতে অসুস্থ দুই গরু জবাই, ২০০ কেজি মাংস জব্দ ও ধ্বংস ছবির ক্যাপশন: Authorities seized and destroyed 200 kg of meat after two sick cows were illegally slaughtered in Amtali, Barguna. Read the full story on Daily Sesh Katha.
ad728

প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে জবাইয়ের অভিযোগ! অস্বীকার কর্মকর্তার; কসাইকে ৬ হাজার টাকা জরিমানা -

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে অসুস্থ দুটি গরু জবাই করে মাংস বাজারজাতের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ২০০ কেজি মাংস জব্দ করে ধ্বংস করেছে পৌর কর্তৃপক্ষ। কসাই মাইনুদ্দিন চৌকিদারকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে গরু জবাইয়ের পরামর্শ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। গত সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামে গরু দুটি জবাই করা হয়। মঙ্গলবার সকালে আমতলী পৌরসভার একে স্কুল এলাকায় মাংস বিক্রির জন্য আনা হলে স্যানিটারি ইন্সপেক্টর মো. কবির হোসেন তা জব্দ করেন। গরুর মালিক আমিনুল ইসলামের অভিযোগ, গরু দুটির শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মীর মো. আশিক বাবুর পরামর্শে চিকিৎসা দেওয়া হয়। পরে কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির পরামর্শ দেন। তাঁর উপস্থিতিতেই একটি গরু জবাই করা হয় এবং পরদিন সকালে অন্যটিও জবাই করা হয়। কসাই মাইনুদ্দিনও দাবি করেন, প্রাণিসম্পদ কর্মকর্তার নির্দেশনায় গরু দুটি জবাই করা হয়েছিল। তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি গরু জবাইয়ের কোনো নির্দেশনা দেননি! যদিও রাতে ঘটনাস্থলে যাওয়ার কথা স্বীকার করেছেন তিনি - এদিকে গরুর চিকিৎসায় কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মো. আব্দুল আউয়ালের ভূমিকা ও চিকিৎসা দেওয়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। জনবল সংকটের কারণে তাঁকে পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা। আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ জানান, জব্দ করা প্রায় ২০০ কেজি মাংস কেরোসিন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং কসাইকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান জানান, বিষয়টি জানার পর আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, অসুস্থ গরুর চিকিৎসা, জবাইয়ের পরামর্শ এবং মাংস বাজারজাতের চেষ্টার পুরো বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বরগুনা এলজ

সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বরগুনা এলজ

ad300