আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-কর্মচারীদের সময়মতো উপস্থিত না থাকা, প্রয়োজনীয় ওষুধের সংকট, সুপেয় পানির অভাব ও জনবল ঘাটতির অভিযোগ উঠেছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সরেজমিনে দেখা যায়, সকাল ৮টায় হাসপাতালের কার্যক্রম শুরুর কথা থাকলেও সকাল ৯টা পেরিয়ে যাওয়ার পরও চিকিৎসক, নার্স ও কর্মচারীদের অনেককে উপস্থিত পাওয়া যায়নি। এ সময় হাসপাতালে ৩০-৪০ জন রোগী ভর্তি ছিলেন। প্রয়োজনীয় ওষুধ না পেয়ে রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে। পাশাপাশি হাসপাতালের চারটি নলকূপই অকেজো থাকায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. হিমেল পাল জানান, ৩১টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১০ জন এবং ৩৮টি নার্স পদের বিপরীতে রয়েছেন ৩০ জন। হাসপাতালে কোনো মেডিকেল টেকনোলজিস্টও নেই। তিনি আরও বলেন, দায়িত্বে অবহেলা করে দেরিতে উপস্থিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পানির সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জনবল সংকট ও প্রয়োজনীয় যন্ত্রপাতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত চিকিৎসক সংকট, ওষুধ সরবরাহ, সুপেয় পানির ব্যবস্থা ও হাসপাতালের সার্বিক অব্যবস্থাপনা দূর করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগী ও স্থানীয়রা।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: চিকিৎসক সংকট ও সুপেয় পানির অভাব
- প্রকাশের সময় : Nov 15, 2026 ইং
ছবির ক্যাপশন: Severe doctor shortages and a acute crisis of safe drinking water at the Amtali Upazila Health Complex are causing immense suffering for patients. Read the full report on Daily Sesh Katha. 🏥💧 #Amtali #HealthComplex #Crisis #BargunaNews #DailySeshKatha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News