ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বামনায় যাকাত আদায়ে উদ্বুদ্ধকরণ সভা

  • প্রকাশের সময় : Mar 9, 2026 ইং
বামনায় যাকাত আদায়ে উদ্বুদ্ধকরণ সভা ছবির ক্যাপশন:
ad728
বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলায় সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করতে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন, বামনার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন বরগুনার ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আল আমিন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নিকহাত আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ আকন রানা, বামনা সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. রিয়াদুল কাদের, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব। পাশাপাশি উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকও অনুষ্ঠানে অংশ নেন।

সভায় বক্তারা বলেন, সরকারি যাকাত ফান্ডের মাধ্যমে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। তাই সমাজের বিত্তবান মানুষকে এ ফান্ডে যাকাত প্রদান করে মানবিক কাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সরকারি যাকাত ফান্ডের কার্যক্রম, এর গুরুত্ব এবং দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার সাবেক পিআইও ওয়ালিউল ইসলাম দুর্নীতির অভিযোগে জেল হাজত

বরগুনার সাবেক পিআইও ওয়ালিউল ইসলাম দুর্নীতির অভিযোগে জেল হাজত

ad300