বরগুনা জেলা প্রতিনিধি: আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন ঘোষণা দিয়ে বরগুনা পৌর শহরের টাউন হল এলাকায় মাইকিং করার দাবি করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। গত শুক্রবার বিকেলে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে নিজেকে বরগুনা জেলা ছাত্রলীগের সদস্য মহিউদ্দিন আহমেদ দোলন পরিচয় দিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাতে দেখা যায়। বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজাও ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে মাইকিং কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শেখ হাসিনার প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে বরগুনাসহ সারা দেশের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।
এদিকে বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, টাউন হল এলাকায় খোঁজ নিয়েও মাইকিংয়ের কোনো তথ্য পাওয়া যায়নি। অন্য কোনো মাইকিংয়ের ভিডিওতে আলাদাভাবে শব্দ সংযুক্ত করে প্রচার করা হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন!!
দৈনিক শেষকথা Seshkatha News