বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১১ অক্টোবর ২০২৬)- বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ -
সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ুন হাসান শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। এ ছাড়া এসআরবি (Rab), পুলিশ ও আনসার বাহিনীর কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
উক্ত সভায় জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি দপ্তরগুলোতে সোলার প্যানেল স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সার ও এলপিজি গ্যাসের সরবরাহ ও বাজার পরিস্থিতি তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনার তাগিদ দেন তিনি। এছাড়াও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান। মাদক প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করা হবে বলেও তিনি উল্লেখ করেন। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক প্রতিরোধ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
দৈনিক শেষকথা Seshkatha News