বরগুনায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী গ্রেফতার, এর মধ্যে বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমানও আটক!
বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেফতারের খবর পাওয়া গেছে: জেলার বামনা, বরগুনা সদর, বেতাগী, তালতলী ও পাথরঘাটা এলাকায় পৃথক অভিযানে একাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমান হাসিব এবং বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইকলাস বাবু, বরগুনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও যুবলীগ নেতা ইমরান খান এবং ছাত্রলীগকর্মী সাকুরের গ্রেফতারের খবরও পাওয়া গেছে। এছাড়া গত বুধবার (১১ নভেম্বর ২০২৬)- বরিশালে বামনা থানা পুলিশের তথ্যের ভিত্তিতে বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমান হাসিবকে গ্রেফতার করা হয় ---
এদিকে, বেতাগী বেইলি ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে ছাত্রলীগকর্মী সাকুরকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। একই সাথে তালতলী উপজেলাতেও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এর আগে পাথরঘাটা উপজেলা থেকেও কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারের তথ্য পাওয়া যায়।
পুরো জেলাজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান: সাম্প্রতিক সময়ে বরগুনায় কয়েকটি সহিংসতা, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা দেওয়ার ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে। গত ১০ ও ১১ নভেম্বরের প্রকাশিত বিভিন্ন সংবাদ অনুযায়ী, জেলার বিভিন্ন স্থানে অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নয় নেতাকর্মীকে গ্রেফতারের তথ্য জানিয়েছিল পুলিশ। এসব ঘটনায় দেশ যুরে নাশকতার অভিযোগের বিষয়টি-ই বারবার সামনে এসেছে। সর্বশেষ, বেতাগী পৌরসভার একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অর্ধ শতাধিক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News