বরগুনা জেলা প্রতিনিধি: ‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বরগুনায় গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আইডিইবি কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে আইডিইবি হলরুমে জেলা কমিটির সভাপতি প্রকৌশলী নিজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. বাচ্চু মিয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সদস্য প্রকৌশলী সৈয়দ রাসেদুল হাসান রেজা। সভায় আরও বক্তব্য দেন জেলা কমিটির নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রেজাউল করিম। কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলী এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। আইডিইবির বরগুনা জেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
দৈনিক শেষকথা Seshkatha News