আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী পৌর শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা পরিষদের জমিতে নির্মিত ছয়টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার অভিযান চালিয়ে ডাকবাংলোর সামনের এসব স্থাপনা গুঁড়িয়ে দিয়ে জমি দখলমুক্ত করে। জানা গেছে, দীর্ঘদিন ধরে আমতলী শহরে জেলা পরিষদের জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২০ সেপ্টেম্বর দখলদারদের নোটিশ দেওয়া হয়।
অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শ্যামল দাশ দাবি করেন, তিনি নিয়মিত খাজনা পরিশোধ করে দোকান পরিচালনা করছিলেন। তবে নোটিশ পাওয়ার পরদিনই স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং মালামাল সরানোর সুযোগ পাননি। বরগুনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বলেন, জেলা পরিষদের জমি দখলমুক্ত করতে পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
দৈনিক শেষকথা Seshkatha News