‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-কৃষক লীগের দুই নেতাসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার! বরগুনায় জমি বিরোধে বিধবা নারীর বাছুরকে কুপিয়ে জখমের অভিযোগ! বরগুনা সদরে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ আটক ১ আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা! আমতলীতে নূরজাহান স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি তাছলিমা আক্তার বরগুনায় ভবন নির্মাণ আটকে থাকায় বারান্দায় চলছে পাঠদান! কন্টেন্ট ক্রিয়েট করেই লাখপতি বরগুনার জাফর তালুকদার: এক ভিডিওতে আয় ৭ লাখ টাকা! বরগুনা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা গোপালগঞ্জের বৃদ্ধাশ্রমে বরগুনার গীতা রানী: জীবনসায়াহ্নে প্রবীণ সংকট বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের স্বস্তি ও সুপেয় পানির ব্যবস্থায় পাশে দাঁড়াল পূবালী ব্যাংক আমতলীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন বরগুনায় শিক্ষার্থীকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে শিক্ষক জব্বার সাময়িক বরখাস্ত! বরগুনায় শুরু হলো অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স নতুন রেট শিডিউলের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন: আকস্মিক পরিদর্শনে আমতলী হাসপাতালে জেলা প্রশাসক: সেবার মান নিয়ে কঠোর নির্দেশনা পাথরঘাটায় বখাটে রফিকের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ! বরগুনায় মধ্যরাতে পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন! আমতলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২! দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

বরগুনা শহরকে যানজটমুক্ত করতে ব্যবসায়ী ও পরিবহন মালিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

  • প্রকাশের সময় : Nov 3, 2026 ইং
বরগুনা শহরকে যানজটমুক্ত করতে ব্যবসায়ী ও পরিবহন মালিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় ছবির ক্যাপশন: বরগুনা শহরকে যানজটমুক্ত করতে ব্যবসায়ী ও পরিবহন মালিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: শহরের যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ ও নাগরিক সেবার মানোন্নয়নে বরগুনা পৌরসভার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বরগুনা শহরে অবৈধ অটোরিকশা স্ট্যান্ড অপসারণ, বাজার দখলমুক্ত, রাস্তা দখল করে দোকানের মালামাল রাখা বন্ধ এবং শহরের বাসস্ট্যান্ড অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান। একই সঙ্গে পৌরসভার সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, ফুটপাত দখলমুক্ত এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কুদরত-ই খুদা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নুরুল আমিন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ূন হাসান শাহীন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সালেহ জাফর, কেন্দ্রীয় সাবেক যুবদল নেতা মুরাদ খান, বীর মুক্তিযোদ্ধা ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সালেহ ফারুকসহ চেম্বার অফ কমার্স-এর প্রতিনিধিগন।

সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পরিবহন মালিকগন, সকল স্তরের ব্যবসায়ীগন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বরগুনা শহরের যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ এবং নাগরিক ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় দুর্যোগ মোকাবেলা ও নারী নেতৃত্বের বিকাশে কর্মশালা

বরগুনায় দুর্যোগ মোকাবেলা ও নারী নেতৃত্বের বিকাশে কর্মশালা

ad300