‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় রেলি, আলোচনা সভা ও মরণোত্তর সম্মাননায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • প্রকাশের সময় : Oct 1, 2026 ইং
বরগুনায় রেলি, আলোচনা সভা ও মরণোত্তর সম্মাননায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ছবির ক্যাপশন: বরগুনায় র‌্যালি, আলোচনা সভা ও মরণোত্তর সম্মাননায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
ad728


বরগুনা জেলা প্রতিনিধি: র‌্যালি, আলোচনা সভা ও মরণোত্তর সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বরগুনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর ২০২৬) বরগুনা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা বিভাগ ও বরগুনা জেলা প্রবীণ হিতৈষী সংঘের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার রুহুল আমিন হাওলাদার ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম শাহজাদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরগুনা জেলা প্রবীণ হিতৈষী সংঘের মহাসচিব মনির হোসেন কামাল।

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বরগুনা জেলা প্রবীণ হিতৈষী সংঘের সহসভাপতি এ জেড এম সালেহ ফারুক, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বরগুনা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুস শাকুর, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. হুমায়ুন শাহিন খান, বরগুনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর প্রতাপ চন্দ্র বিশ্বাস, বরিশাল আলেকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. লিয়াকত হোসেন জুয়েল, বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহিন এবং জেলা পরিষদ প্রশাসকের সহধর্মিণী লুবনা ইসলাম।

এ ছাড়া প্রবীণ হিতৈষী সংঘের আজীবন সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা প্রবীণদের অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা ও সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে তাদের আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে বরগুনা জেলা প্রবীণ হিতৈষী সংঘের প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মো. মোকসেদ আহমেদ খান, সহসভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ মিয়া এবং মহাসচিব অ্যাডভোকেট বেলায়েত হোসেন খানকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। তাঁদের পরিবারের পক্ষ থেকে সন্তানরা সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

দিবসটির আয়োজনের মধ্য দিয়ে প্রবীণদের প্রতি সম্মান, তাঁদের অবদান স্মরণ এবং সমাজে তাঁদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব নতুন করে উঠে আসে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার:

আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার:

ad300