‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বেতাগীতে ঝুঁকিপূর্ণ ভবনে এক কক্ষে দুই শ্রেণির পাঠদান!

  • প্রকাশের সময় : Sep 21, 2026 ইং
বেতাগীতে ঝুঁকিপূর্ণ ভবনে এক কক্ষে দুই শ্রেণির পাঠদান! ছবির ক্যাপশন: বরগুনার বেতাগী উপজেলার ৩৭ নম্বর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবন পড়ে থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পাশাপাশি শ্রেণিকক্ষ সংকটে এক কক্ষেই চলছে দুই শ্রেণির পাঠদান।
ad728

বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার ৩৭ নম্বর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একটি ঝুঁকিপূর্ণ ভবন পড়ে থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে শ্রেণিকক্ষ সংকটের কারণে একটি কক্ষে একসঙ্গে দুই শ্রেণির পাঠদান করায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ভবনটির ছাদের বিভিন্ন অংশ বিভিন্ন সময় খসে পড়েছে। ভবনটি ব্যবহারের অনুপযোগী হলেও শিক্ষার্থীরা এর আশপাশে খেলাধুলা করায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, শ্রেণিকক্ষের সংকটের কারণে একই কক্ষে দুই শ্রেণির ক্লাস নিতে হচ্ছে। ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণ করে সেখানে নতুন ভবন নির্মাণ করা হলে নিরাপত্তার পাশাপাশি শ্রেণিকক্ষ সংকটও অনেকটা দূর হবে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জানান, ভবনটি নিলামে দেওয়ার পাশাপাশি নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, ঝুঁকিপূর্ণ ভবনটি নিলামে তোলার জন্য উপজেলা প্রশাসনকে তিন ধাপে অনুরোধ করা হয়েছে। দ্রুত এর কার্যকর ব্যবস্থা হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও স্বাভাবিক পাঠদান পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ এবং নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে পাউবোর গেটম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক সেবনের

তালতলীতে পাউবোর গেটম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক সেবনের

ad300