আমতলী প্রতিবেদক: বরগুনার আমতলীতে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চালের কার্ড নবায়নের নামে উপকারভোগীদের কাছ থেকে ২০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে ডিলার হারুন সিপাহীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) চাওড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে চাল বিতরণের সময় ১২৩ জন উপকারভোগীর কাছ থেকে মোট ২৪ হাজার ৬০০ টাকা নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। টাকা নেওয়ার বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ উপকারভোগীরা ডিলারকে কিছু সময় অবরুদ্ধ করে রাখেন। পরে টাকা ফেরত দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। ডিলার হারুন সিপাহী কার্ডের খরচ হিসেবে টাকা নেওয়ার দাবি করলেও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শারমিন আক্তার জানান, কার্ড নবায়নে টাকা নেওয়ার কোনো সরকারি নির্দেশনা নেই। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
দৈনিক শেষকথা Seshkatha News