পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯ জনকে আটক করা হয়েছে। মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পরিচালিত এ অভিযানে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পাথরঘাটা থানার ৪ নম্বর সদর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততা ও সন্দেহভাজন কর্মকাণ্ডের অভিযোগে ১৯ জনকে আটক করা হয়। পরবর্তীতে চারজনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। অবশিষ্ট ১৫ জনের বিরুদ্ধে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জুয়া আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাথরঘাটায় পুলিশের বিশেষ অভিযান: ১৯ জন আটক, ৪ মোটরসাইকেল জব্দ
- প্রকাশের সময় : Oct 24, 2026 ইং
ছবির ক্যাপশন: পাথরঘাটা থানায় বিশেষ অভিযান, আটক ১৯ জন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News