‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার ২০২৭–২৮ সেশনের নতুন কমিটি গঠন আমতলীর আঠারোগাছিয়ায় ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে সন্তান হারা মায়ের আর্তনাদ

বরগুনা সদর হাসপাতালে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : Nov 18, 2026 ইং
বরগুনা সদর হাসপাতালে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ছবির ক্যাপশন: Doctors, nurses, and staff of Barguna General Hospital formed a human chain to protest the recent attack, vandalism, and assault on a medical technologist at the hospital's X-ray room, demanding swift punishment for the culprits and security for health workers.
ad728

এক্স-রে মেশিন অচল! ভোগান্তিতে শত শত রোগী-

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর (জেনারেল) হাসপাতালে এক্স-রে কক্ষে হামলা, ভাঙচুর ও কর্মচারীকে মারধরের ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা। গত বুধবার দুপুরে হাসপাতাল চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত ডিজিটাল এক্স-রে মেশিন দ্রুত মেরামত করে সেবা চালুর দাবি জানানো হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে একদল লোক হাসপাতালের এক্স-রে কক্ষে হামলা চালায়। এ সময় মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) মো. আবুল হোসেনকে মারধর করে আহত করা হয়। হামলায় ডিজিটাল এক্স-রে মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ ও এর সঙ্গে সংযুক্ত কম্পিউটার ভাঙচুর করা হয়। এতে পুরো এক্স-রে মেশিনটি অচল হয়ে পড়ে এবং বিভাগের কার্যক্রম বন্ধ হয়ে যায়। আহত মেডিকেল টেকনোলজিস্ট আবুল হোসেন অভিযোগ করেন, বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিটন ও তাঁর অনুসারীরা এ হামলা ও ভাঙচুর চালিয়েছেন। হামলার সময় তিনি একাই রোগীদের এক্স-রে সেবা দিচ্ছিলেন। তিনি হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাসকিয়া সিদ্দিকা বলেন, একজন সেবাদানকারী কর্মীর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়। ঘটনার দিন আবুল হোসেন একাই ৪৯টি এক্স-রে করার সময় হামলার শিকার হন। অথচ প্রতিদিন তাঁকে গড়ে ৭০ থেকে ৮০টি এক্স-রে করতে হয়। তিনি আরও বলেন, প্রায় ১২ লাখ মানুষের চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বরগুনা জেনারেল হাসপাতাল। এ হাসপাতালের সেবা ও সরকারি সম্পদ রক্ষা করা সবার দায়িত্ব। হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। এক্স-রে মেশিন ও এর সঙ্গে সংযুক্ত কম্পিউটার ভাঙচুর করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে কারিগরি বিশেষজ্ঞ এসে পরীক্ষা করার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। কবে নাগাদ এক্স-রে কার্যক্রম চালু করা সম্ভব হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপনের পর থেকে রেডিওগ্রাফার মো. আবুল হোসেন একাই ২৫ হাজার ২৭২টি এক্স-রে পরীক্ষা সম্পন্ন করেছেন। এসব পরীক্ষার মাধ্যমে গত দুই বছরে সরকারি কোষাগারে জমা হয়েছে ৫৪ লাখ ৯২ হাজার ৯৭২ টাকা। প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন রোগী এ মেশিনের মাধ্যমে এক্স-রে সেবা পেতেন। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীদের জন্য সরকারি হাসপাতালের এ সেবা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেশিনটি অচল হয়ে পড়ায় প্রতিদিন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। দূরদূরান্ত থেকে আসা অনেক রোগী এক্স-রে করাতে না পেরে ফিরে যাচ্ছেন। কেউ কেউ বাধ্য হয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাচ্ছেন, এতে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। মানববন্ধনে বক্তারা বলেন, একটি সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা ও সরকারি সম্পদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হামলার কারণে শুধু একজন কর্মচারী আহত হননি, বরং হাজারো মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে। তাঁরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, সরকারি হাসপাতালের কর্মী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত এক্স-রে মেশিন দ্রুত মেরামত করে পুনরায় চালুর দাবি জানান। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বরগুনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিট

বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিট

ad300