আমতলী প্রতিনিধি: জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূর করে সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বরগুনার আমতলীতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৬ নভেম্বর) আমতলী পৌরসভা হলরুমে স্বেচ্ছাসেবী যুব সংগঠন স্বপ্নছোঁয়ার উদ্যোগে ‘সমতায় তারুণ্য: Youth for Equality’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। এতে সহযোগিতা করছে বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাস। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। এ ছাড়া পৌরসভার কর্মকর্তা, স্বপ্নছোঁয়ার উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিভিন্ন সংগঠনের তরুণ-তরুণীরা অংশ নেন। সভায় দলীয় আলোচনা ও পোস্টার উপস্থাপনার মাধ্যমে সমাজের বিভিন্ন বৈষম্য চিহ্নিত করেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি এসব বৈষম্য ও কুসংস্কার দূর করতে নানা করণীয় তুলে ধরেন তাঁরা। বক্তারা বলেন, লিঙ্গ পরিচয় নয়, বরং মানুষের অধিকার ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আমতলীতে জেন্ডার বৈষম্য ও কুসংস্কার দূরীকরণে অ্যাডভোকেসি সভা
- প্রকাশের সময় : Nov 17, 2026 ইং
ছবির ক্যাপশন: An advocacy meeting was held in Amtali, Barguna, aimed at eliminating gender discrimination and social superstitions. Read more on Daily Sesh Katha.
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News