ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

তালতলীতে খাল পুন:খনন প্রকল্পের টাকা সরকারি কোষাগারে দিলেন UNO

  • প্রকাশের সময় : Aug 11, 2026 ইং
তালতলীতে খাল পুন:খনন প্রকল্পের টাকা সরকারি কোষাগারে দিলেন UNO ছবির ক্যাপশন: UNO donates money for Taltali canal re-excavation project to government treasury
ad728
তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে খাল পুনর্খনন প্রকল্পের অব্যয়িত ২২ লাখ ৩৯ হাজার ২৪৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। গত ৬ আগস্ট তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম এ টাকা সরকারি কোষাগারে জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাসুম বিল্লাহ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার বড়বগী ইউনিয়নের বড়বগী ও বড় ভাইজোড়া স্বনির্ভর খাল পুনর্খননের জন্য মোট ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের প্রাক্কলন অনুযায়ী, লেবার সরদার ছাড়া ভেকু দিয়ে খননকাজের জন্য ৬৪ লাখ ৭৯ হাজার ৪৪৪ টাকা এবং শ্রমিকের মাধ্যমে খননকাজের জন্য ৬৩ লাখ ৯৪ হাজার ৩৪৯ টাকা ব্যয় ধরা হয়। প্রকল্পের নির্ধারিত সময়সীমার মধ্যে ২৯৭ জন শ্রমিকের মজুরি পরিশোধ করা হয়। তবে সময়সীমা শেষ হয়ে যাওয়ায় বরাদ্দের ২২ লাখ ৩৯ হাজার ২৪৯ টাকা অব্যয়িত থেকে যায়। পরে ওই অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়। পিআইও মো. মাসুম বিল্লাহ জানান, ২৬২৭-০০০৮৫৬৯৮৬৩১ নম্বর চালানের মাধ্যমে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বড়বগী ইউনিয়নের বড়বগী ও বড় ভাইজোড়া স্বনির্ভর খালটির দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার। খালটি পুনর্খননের মাধ্যমে পানি নিষ্কাশন ও কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জলাবদ্ধতা নিরসনে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা। প্রকল্পটির সিপিসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) ছিলেন এডিপির সদস্য এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও বড়বগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল আকন।

প্রকল্পের বরাদ্দের একটি উল্লেখযোগ্য অংশ অব্যয়িত থাকায় তা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের দাবিতে আমতলীতে ৩ দি

বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের দাবিতে আমতলীতে ৩ দি

ad300