‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় সান প্রি-ক্যাডেট স্কুলের বিজ্ঞান মেলা ও ট্যালেন্ট শো-২০২৬ অনুষ্ঠিত বরগুনায় অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন বরগুনা সদর উপজেলার নবাগত এসি ল্যান্ড দীপক কুমার শীল বরগুনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগে অগ্রগতি পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন বরগুনার কৃতী সন্তান মাহফুজুর রহমান বরগুনায় বিশেষ ক্ষমতা আইনে আ. লীগ নেতা শিহাব ও সাবেক এমপি সুমিসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার

বরগুনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী

  • প্রকাশের সময় : Nov 26, 2026 ইং
বরগুনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী ছবির ক্যাপশন: Colorful rally and discussion held in Barguna to mark National Livestock Week with participation from officials, farmers, and entrepreneurs.
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ - প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬)- সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, খামারি, উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনি (এমপি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান, জেলা জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট নূরুল আমিন, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল নাহার তামান্না এবং জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার -

জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ ও পুষ্টিকর আমিষের উৎপাদন বৃদ্ধি, খামারিদের স্বাবলম্বী করা এবং আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। এ খাতকে আরও আধুনিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী করতে সরকারি- বেসরকারি উদ্যোগ জোরদার করতে হবে। পাশাপাশি খামারিদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। আলোচনা সভায় জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, পাবলিক প্রসিকিউটর, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে এ খাতের অবদান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা জানিয়ে

বরগুনায় কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা জানিয়ে

ad300