‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা

বরগুনাজুড়ে রাতভর ছাত্রলীগের তাণ্ডব: একাধিক প্রতিষ্ঠানে তালা ও পৌরসভার ট্রাকে আগুন!

  • প্রকাশের সময় : Nov 10, 2026 ইং
বরগুনাজুড়ে রাতভর ছাত্রলীগের তাণ্ডব: একাধিক প্রতিষ্ঠানে তালা ও পৌরসভার ট্রাকে আগুন! ছবির ক্যাপশন: বরগুনাজুড়ে রাতভর ছাত্রলীগের তাণ্ডব: একাধিক প্রতিষ্ঠানে তালা ও পৌরসভার ট্রাকে আগুন!
ad728


নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনায় রাতভর তৎপরতা চালিয়ে একের পর এক সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। 

গত সোমবার (৯ নভেম্বর ২০২৬)- গভীর রাত থেকে বরগুনা জেলার বেতাগী, পাথরঘাটা ও বামনা উপজেলায় এসব ঘটনা ঘটে। এ সময় বেতাগী পৌরসভা কার্যালয়ের সামনে পৌরসভার একটি ট্রাকে আগুন দেওয়া এবং বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের চান্দখালী বাইপাস এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের ঘটনাও ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বেতাগী উপজেলা পরিষদ ভবনে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। একই সময়ে বেতাগী পৌরসভা কার্যালয়ের সামনে পৌরসভার একটি ট্রাকে আগুন দেওয়া হয়। পরে বেতাগী সরকারি কলেজেও তালা লাগানো হয়।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় একই ধরনের ঘটনা ছড়িয়ে পড়ে। এর মধ্যে রয়েছে —

- বেতাগী উপজেলা পরিষদ ভবন।

- বেতাগী সরকারি কলেজ।

- ১ নম্বর বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ।

- পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।

- ৩ নম্বর হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।

- ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়ন পরিষদ।

- মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়।

- ৪ নম্বর মোকামিয়া ইউনিয়ন পরিষদ।

- কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়।

- জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়।

অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানের ফটকে তালা লাগানোর পাশাপাশি বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদারের পোস্টারও সাঁটানো হয়। 

চান্দখালীতে সড়ক অবরোধ, পাথরঘাটায় কলেজে তালা: বেতাগীর পাশাপাশি বরগুনা-বরিশাল আঞ্চলিক সড়কের চান্দখালী বাইপাস এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখার খবর পাওয়া গেছে। এতে ওই সড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এদিকে, সোমবার মধ্যরাতে বরগুনার পাথরঘাটা সরকারি কলেজে তালা দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ঘটনা ঘটিয়েছে। এ ছাড়া পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনার প্রাঙ্গণে নিষিদ্ধ সংগঠনটির একটি ব্যানার টানানো হয়েছে। কে বা কারা, কখন ব্যানারটি টানিয়েছে, তা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। ব্যানার টানানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বামনাতেও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা: জেলার বামনা উপজেলাতেও একই ধরনের ঘটনা ঘটেছে। উপজেলার রামনা শের-ই বাংলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে তালা লাগানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের অঙ্গসংগঠন হিসেবে পরিচিত এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে।

একের পর এক সরকারি স্থাপনা ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা লাগানো, যানবাহনে অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে!

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের মতে, এ ধরনের ঘটনার বিপরীতে রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা ছাড়া কার্যকর ও দৃশ্যমান কোনো প্রতিরোধমূলক ভূমিকা দেখা যাচ্ছে না। শুধু প্রতিবাদ মিছিল করে দায়িত্ব শেষ করলে চলবে না; সরকারি সম্পদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। এক রাতের মধ্যে জেলার একাধিক উপজেলায় সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে তালা লাগানোর ঘটনা এবং পৌরসভার ট্রাকে অগ্নিসংযোগের অভিযোগ স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এসব ঘটনায় কারা জড়িত, কী উদ্দেশ্যে প্রতিষ্ঠানগুলোতে তালা লাগানো হয়েছে, অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত এবং শহীদ মিনারে ব্যানার টানানোর নেপথ্যে কারা রয়েছে—এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা জরুরি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সরকারি স্থাপনাগুলোর স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২১ জুন ২০২৬ রোজ রবিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা:

২১ জুন ২০২৬ রোজ রবিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা:

ad300