ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বেতাগীতে সংযোগ সড়ক না থাকায় গাছের সেতু: দুর্ভোগে হাজারো মানুষ!

  • প্রকাশের সময় : Sep 3, 2026 ইং
বেতাগীতে সংযোগ সড়ক না থাকায় গাছের সেতু: দুর্ভোগে হাজারো মানুষ! ছবির ক্যাপশন: বেতাগীতে সংযোগ সড়ক না থাকায় সুপারি গাছের সেতু: দুর্ভোগে হাজারো মানুষ!
ad728

বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের শেরেবাংলা গ্রামে সেতু নির্মাণের দুই মাস পেরিয়ে গেলেও সংযোগ সড়ক ও সুরক্ষা দেয়াল নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে বাঁশ ও সুপারি গাছের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছেন দুই গ্রামের শত শত মানুষ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের আওতায় ৩২ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটির প্রকল্পের মেয়াদ গত জুনে শেষ হয়েছে। সরেজমিনে দেখা গেছে, সেতুর এক প্রান্ত জলমগ্ন এবং কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। সংযোগ সড়ক না থাকায় শিক্ষার্থী, মুসল্লি ও সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের গাফিলতির কারণেই নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। তবে ঠিকাদার মো. প্রিন্স দাবি করেন, বর্ষার কারণে কাজ করা সম্ভব হচ্ছে না। বর্ষা শেষে বাকি কাজ শেষ করার আশ্বাস দেন তিনি।

পিআইও মো. জহিরুল ইসলাম জানান, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে সংযোগ সড়কের কাজ শেষ করার কথা রয়েছে। ইউএনও মুহ. সাদ্দাম হোসেন বলেন, অনিয়মের অভিযোগে বিল বন্ধ রাখা হয়েছে। ফাটলসহ ত্রুটিপূর্ণ কাজ সংশোধন এবং বাকি কাজ শেষ না করলে ঠিকাদারকে বিল দেওয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
যথাযোগ্য মর্যাদায় বরগুনায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দ

যথাযোগ্য মর্যাদায় বরগুনায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দ

ad300