‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় সান প্রি-ক্যাডেট স্কুলের বিজ্ঞান মেলা ও ট্যালেন্ট শো-২০২৬ অনুষ্ঠিত বরগুনায় অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন বরগুনা সদর উপজেলার নবাগত এসি ল্যান্ড দীপক কুমার শীল বরগুনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগে অগ্রগতি পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন বরগুনার কৃতী সন্তান মাহফুজুর রহমান বরগুনায় বিশেষ ক্ষমতা আইনে আ. লীগ নেতা শিহাব ও সাবেক এমপি সুমিসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার

বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগে অগ্রগতি

  • প্রকাশের সময় : Nov 26, 2026 ইং
বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগে অগ্রগতি ছবির ক্যাপশন: Barguna Public Works Department officials inspect Bamna Upazila Health Complex to select the site for a proposed building to upgrade the facility from 50 to 101 beds.
ad728

স্থান নির্ধারণ করল বরগুনা গণপূর্ত বিভাগ-

বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার কার্যক্রমে নতুন অগ্রগতি হয়েছে। হাসপাতালটির অবকাঠামোগত সম্প্রসারণের লক্ষ্যে প্রস্তাবিত ভবন নির্মাণের স্থান নির্ধারণ করেছে বরগুনা গণপূর্ত বিভাগ। দীর্ঘদিনের প্রত্যাশিত এ উদ্যোগ বাস্তবায়িত হলে বামনাসহ আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। গত বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকালে বরগুনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে ১০১ শয্যায় উন্নীতকরণের জন্য প্রস্তাবিত ভবনের স্থান নির্ধারণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ, মেডিকেল অফিসার ডা. মো. মনির হোসেন সজিব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের সভাপতি এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ---

বরগুনা-২ (বেতাগী, বামনা ও পাথরঘাটা) আসনের চারবারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনির উদ্যোগে হাসপাতালটির শয্যাসংখ্যা বৃদ্ধির এ কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তাঁর এ উদ্যোগকে বামনা উপজেলার স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত হলে হাসপাতালে রোগী ভর্তির সক্ষমতা বাড়বে। পাশাপাশি চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ সম্প্রসারিত হওয়ায় বামনা ও পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। এ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে ভূমিকা রাখার জন্য চিফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের প্রত্যাশা, চিফ হুইপের কার্যকর উদ্যোগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একদিন আধুনিক, পর্যাপ্ত জনবলসমৃদ্ধ ও পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন: দলীয় কার

বরগুনায় জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন: দলীয় কার

ad300