‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তালতলীতে বিষ প্রয়োগে তরমুজের চারা নষ্ট, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ আমতলীতে ঘরের মালামাল চুরির পর ইতালি প্রবাসীর স্ত্রীর মৃত্যু জনসচেতনতায় বরগুনায় জেলা তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ বরগুনায় সান প্রি-ক্যাডেট স্কুলের বিজ্ঞান মেলা ও ট্যালেন্ট শো-২০২৬ অনুষ্ঠিত বরগুনায় অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন বরগুনা সদর উপজেলার নবাগত এসি ল্যান্ড দীপক কুমার শীল বরগুনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগে অগ্রগতি পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন বরগুনার কৃতী সন্তান মাহফুজুর রহমান বরগুনায় বিশেষ ক্ষমতা আইনে আ. লীগ নেতা শিহাব ও সাবেক এমপি সুমিসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত

বরগুনায় সান প্রি-ক্যাডেট স্কুলের বিজ্ঞান মেলা ও ট্যালেন্ট শো-২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Nov 26, 2026 ইং
বরগুনায় সান প্রি-ক্যাডেট স্কুলের বিজ্ঞান মেলা ও ট্যালেন্ট শো-২০২৬ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: Students showcase science projects and cultural performances at the annual closing festival, science fair, and talent show of Sun Pre-Cadet School in Parirkhal, Barguna Sadar.
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার পরীরখাল এলাকায় সান প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পাঠ সমাপনী উৎসব উপলক্ষে বিজ্ঞান মেলা ও স্টুডেন্ট ট্যালেন্ট শো-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাশক্তি ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন, বিতর্ক, ইসলামী সংগীত, অভিনয়, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন অতিথি ও অভিভাবকরা।অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করে। পাশাপাশি বাংলা ও ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা, দলীয় ইসলামী সংগীত, অভিনয়, কবিতা আবৃত্তি ও প্রেজেন্টেশনে অংশ নেয় তারা। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সুলতানা সালেহ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বরগুনা জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা এবং বিশিষ্ট শিক্ষাবিদ মো. বাকিবিল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সান প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম. ইলিয়াস আহমেদ। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে প্রচলিত পাঠ্যক্রমের পাশাপাশি বিজ্ঞানচর্চা, বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি, সৃজনশীলতা ও যুক্তিনির্ভর চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও বাস্তবমুখী জ্ঞান অর্জনে উৎসাহিত করতে হবে। এ ক্ষেত্রে বিদ্যালয়ের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, বরগুনা সদর উপজেলার পরীরখাল এলাকায় অবস্থিত সান প্রি-ক্যাডেট স্কুলটি পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, মনন, নৈতিকতা ও সৃজনশীল প্রতিভা বিকাশে প্রতিষ্ঠানটি বিভিন্ন শিক্ষামূলক ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণের প্রভাব: বাড়ছে চর্মরোগ,

তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণের প্রভাব: বাড়ছে চর্মরোগ,

ad300