‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার ২০২৭–২৮ সেশনের নতুন কমিটি গঠন আমতলীর আঠারোগাছিয়ায় ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে সন্তান হারা মায়ের আর্তনাদ

বরগুনায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা: গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : Nov 13, 2026 ইং
বরগুনায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা: গ্রেপ্তার ২ ছবির ক্যাপশন: বরগুনায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা: গ্রেপ্তার ২
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা পৌর শহরের পুলিশ লাইন্স সড়কসংলগ্ন টিটিসি এলাকায় সরকারি বিআরটিসি বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এ মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ ৫৮ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. হুমায়ুন কবির বাদী হয়ে বরগুনা সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বরগুনা পৌর শহরের পুলিশ লাইন্স সড়কসংলগ্ন টিটিসি এলাকার সড়কে রাখা খুলনা থেকে বরগুনাগামী বিআরটিসির একটি বাসে পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়া হয়। এতে বাসটির আসন, ইঞ্জিন ও বডির বিভিন্ন অংশ পুড়ে যায়। এ ঘটনায় সরকারের আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বাদীর অভিযোগ, ১০ নভেম্বরের দেশব্যাপী ধর্মঘট সফল করা এবং বরগুনায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। এর আগে বাসটির চালক ও সংশ্লিষ্ট কর্মীদের বাস চলাচল বন্ধ রাখার হুমকি দেওয়া হয়েছিল বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার প্রথম দিকের আসামিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফারজানা সুমি, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান ইমরানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন আবু হাসান ইখলাস ও শাহারিয়ার নাফিজ। মামলার তথ্য অনুযায়ী, আবু হাসান ইখলাস বরগুনা সদর উপজেলার চরকলনী এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে। তিনি বরগুনা জেলা ছাত্রলীগের ২ নম্বর সহ-সভাপতি হিসেবে উল্লেখিত হয়েছেন। অপর ব্যক্তি শাহারিয়ার নাফিজের বাড়ি বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নে। তাঁর বাবার নাম খলিলুর রহমান। স্থানীয় সূত্রের দাবি, নাফিজের বড় ভাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং নাশকতার পরিকল্পনার একটি গোপন বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ ও জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কমিটির রেজুলেশন ও টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ,

কমিটির রেজুলেশন ও টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ,

ad300