‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় কাজী, পটুয়াখালীতে এমপিওভুক্ত শিক্ষক—এক ব্যক্তির দুই দায়িত্ব নিয়ে বিতর্ক আমতলীতে ইসলামী আন্দোলন নেতার বাড়ির সামনে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ! তালতলীতে বিষ প্রয়োগে তরমুজের চারা নষ্ট, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ আমতলীতে ঘরের মালামাল চুরির পর ইতালি প্রবাসীর স্ত্রীর মৃত্যু জনসচেতনতায় বরগুনায় জেলা তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ বরগুনায় সান প্রি-ক্যাডেট স্কুলের বিজ্ঞান মেলা ও ট্যালেন্ট শো-২০২৬ অনুষ্ঠিত বরগুনায় অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন বরগুনা সদর উপজেলার নবাগত এসি ল্যান্ড দীপক কুমার শীল বরগুনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগে অগ্রগতি পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন বরগুনার কৃতী সন্তান মাহফুজুর রহমান বরগুনায় বিশেষ ক্ষমতা আইনে আ. লীগ নেতা শিহাব ও সাবেক এমপি সুমিসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী

আমতলীতে ঘরের মালামাল চুরির পর ইতালি প্রবাসীর স্ত্রীর মৃত্যু

  • প্রকাশের সময় : Nov 26, 2026 ইং
আমতলীতে ঘরের মালামাল চুরির পর ইতালি প্রবাসীর স্ত্রীর মৃত্যু ছবির ক্যাপশন: Police inspect the scene in Char Raogha village of Haldia union in Amtali, Barguna, where 27-year-old Sathi Akter Jhumur was found dead following a theft at her home.
ad728

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে ঘরের শখের জিনিসপত্র ও টাকা-পয়সা চুরির ঘটনায় হতাশা থেকে সাথী আক্তার ঝুমুর (২৭) নামে এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের চর-রাওঘা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ঝুমুর ওই গ্রামের গিয়াস উদ্দিন ফকিরের মেয়ে এবং ইতালিপ্রবাসী মো. ইমন আলীর স্ত্রী। তিনি নিজ বাড়িতে একাই বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ঢাকা থেকে বাড়ি ফিরে ঘরের মালামাল ও টাকা-পয়সা চুরি হতে দেখেন ঝুমুর। বিষয়টি স্বামীকে ভিডিও কলে জানান। পরে আত্মহত্যার কথা জানিয়ে একটি ভিডিও স্বামীর কাছে পাঠান বলে জানা গেছে। স্বামীর খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির প্রধান ফটক ভেঙে ঘরে প্রবেশ করে। পরে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘরের আলমারি ভাঙা ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, চুরির ঘটনায় হতাশা থেকে ওই নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার খবর পেয়ে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশফাকুজ্জামান ও আমতলী থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা:

৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা:

ad300