‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় কাজী, পটুয়াখালীতে এমপিওভুক্ত শিক্ষক—এক ব্যক্তির দুই দায়িত্ব নিয়ে বিতর্ক আমতলীতে ইসলামী আন্দোলন নেতার বাড়ির সামনে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ! তালতলীতে বিষ প্রয়োগে তরমুজের চারা নষ্ট, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ আমতলীতে ঘরের মালামাল চুরির পর ইতালি প্রবাসীর স্ত্রীর মৃত্যু জনসচেতনতায় বরগুনায় জেলা তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ বরগুনায় সান প্রি-ক্যাডেট স্কুলের বিজ্ঞান মেলা ও ট্যালেন্ট শো-২০২৬ অনুষ্ঠিত বরগুনায় অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন বরগুনা সদর উপজেলার নবাগত এসি ল্যান্ড দীপক কুমার শীল বরগুনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগে অগ্রগতি পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন বরগুনার কৃতী সন্তান মাহফুজুর রহমান বরগুনায় বিশেষ ক্ষমতা আইনে আ. লীগ নেতা শিহাব ও সাবেক এমপি সুমিসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী

আমতলীতে ইসলামী আন্দোলন নেতার বাড়ির সামনে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ!

  • প্রকাশের সময় : Nov 26, 2026 ইং
আমতলীতে ইসলামী আন্দোলন নেতার বাড়ির সামনে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ! ছবির ক্যাপশন: Municipal cleaners stage a protest in Amtali, Barguna, demanding a fair probe after a worker received a show-cause notice over a tree-felling dispute.
ad728

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের জমির গাছ কাটার ঘটনায় পরিচ্ছন্নতাকর্মীদের দায়ী করার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখার সভাপতি ও মেয়র প্রার্থী মো. কামরুজ্জামানের বিরুদ্ধে। এ ঘটনায় এক পরিচ্ছন্নতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছেন পৌরসভার অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মী। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন। গত বুধবার রাতে আমতলী পৌরসভার মিঠাবাজার এলাকা থেকে পরিচ্ছন্নতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মো. কামরুজ্জামানের বাড়ির সামনে গিয়ে শেষ হয়। সেখানে তাঁরা তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে দাবি পূরণ না হলে কর্মবিরতির হুঁশিয়ারি দেন তাঁরা। বৃহস্পতিবার বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নিন্দা ও সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী পৌর শহরের ৪৩/১ পোল্ডারের পুরোনো লঞ্চঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের দুই শতাংশ জমি প্রায় ২৬ বছর ধরে ভোগদখল করে আসছেন মো. আব্দুর রশিদ খান। ওই জমিতে তিনি আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ লাগিয়েছিলেন। গত ২ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখার সভাপতি মো. কামরুজ্জামান ও তাঁর লোকজন গাছগুলো কেটে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। জমি দখলের উদ্দেশ্যে গাছগুলো কাটা হয়েছে বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় আব্দুর রশিদ খান আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। পরে ইউএনও হাসান মো. হাফিজুর রহমান উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএফপিসি মো. মনিরুল ইসলামকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ১৪ নভেম্বর আমতলী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী বদু মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফলদ ও বনজ গাছ কাটার অভিযোগে কেন তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে না, তা সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়। তবে বদু মিয়া গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, কামরুজ্জামানের নির্দেশে গাছ কাটার পর তাঁদের ডালপালা সরানোর জন্য ডাকা হয়েছিল। তাঁরা শুধু ডালপালা অপসারণ করেছেন, গাছ কাটার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। বদু মিয়ার আরও অভিযোগ, ডালপালা সরানোর সময় কামরুজ্জামান পরিকল্পিতভাবে ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিওর কয়েকটি স্থিরচিত্রের ভিত্তিতে পরিচ্ছন্নতাকর্মীদের দায়ী করা হয়েছে। সঠিকভাবে অধিকতর তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে দাবি করেন তিনি। এ ঘটনার পর পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁদের দাবি, গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নিরপরাধ কর্মীদের বিরুদ্ধে চাকরিচ্যুতির উদ্যোগ নেওয়া অন্যায়। অভিযোগের বিষয়ে মো. কামরুজ্জামান বলেন, এ বিষয় নিয়ে যারা বাড়াবাড়ি করবে, তাদের আওয়ামী লীগ আখ্যা দিয়ে মারধর করা হবে।

আমতলী উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, তদন্ত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বরগুনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে। এদিকে পরিচ্ছন্নতাকর্মীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দায়ীদের চিহ্নিত করা এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার চলমান উন্নয়ন প্রকল্প ঘুরে দেখলেন আইএমইডির পরিচালক পল

বরগুনার চলমান উন্নয়ন প্রকল্প ঘুরে দেখলেন আইএমইডির পরিচালক পল

ad300