‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব

সিডরের ১৯ বছরেও স্থায়ী বাঁধের অপেক্ষায় বরগুনার উপকূল, জিও ব্যাগেই চলছে রক্ষা

  • প্রকাশের সময় : Nov 15, 2026 ইং
সিডরের ১৯ বছরেও স্থায়ী বাঁধের অপেক্ষায় বরগুনার উপকূল, জিও ব্যাগেই চলছে রক্ষা ছবির ক্যাপশন: Even 19 years after Cyclone Sidr, Barguna's coastal areas are still waiting for a permanent embankment, relying merely on temporary geo-bags for protection. Read the full report on Daily Sesh Katha. 🌊🛡️ #CycloneSidr #Barguna #CoastalDam #GeoBags #DailySeshKatha
ad728

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিডরের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে বরগুনার উপকূলীয় মানুষ। ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরের জলোচ্ছ্বাসে বরগুনা সদর, তালতলী ও পাথরঘাটার বিস্তীর্ণ এলাকা লন্ডভন্ড হয়ে যায়। প্রাণ হারান বহু মানুষ। অথচ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকায় নির্মিত হয়নি প্রত্যাশিত স্থায়ী বেড়িবাঁধ। বরগুনা সদরের ফুলঝুড়ি-গুলিশাখালী, তালতলীর তেতুলবাড়িয়া ও পাথরঘাটার কালমেঘা এলাকায় এখনো জোয়ারের পানিতে লোকালয় ও ফসলি জমি প্লাবিত হচ্ছে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড বারবার জিও ব্যাগ ফেললেও তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে কৃষি, বসতবাড়ি ও মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস মিললেও বাস্তবে তার অগ্রগতি নেই। অন্যদিকে জিও ব্যাগ দিয়ে সাময়িকভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা কোনো স্থায়ী সমাধান দিতে পারছে না।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান জানান, অর্থ সংকটের কারণে জলোচ্ছ্বাসের তীব্রতা কমাতে জিও ব্যাগ ব্যবহার করতে হচ্ছে। বরগুনায় এখনো ৭২ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। স্থায়ী বাঁধ নির্মাণে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা এবং জরুরি রক্ষণাবেক্ষণে আরও ১০০ কোটি টাকা প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

উপকূলবাসীর দাবি, সাময়িক সংস্কার নয়, জীবন-জীবিকা ও কৃষিজমি রক্ষায় দ্রুত স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ