তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন নিশানবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম (৪৩) এবং ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী (৬০)। পুলিশ জানায়, ২০২৫ সালের ১৪ নভেম্বর তালতলী থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাঁরা এজাহারভুক্ত আসামি। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার এজাহারভুক্ত দুই আসামিকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
তালতলীতে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেপ্তার
- প্রকাশের সময় : Nov 13, 2026 ইং
ছবির ক্যাপশন: তালতলীতে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেপ্তার!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News