প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2026 ইং
তালতলীতে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেপ্তার

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন নিশানবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম (৪৩) এবং ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী (৬০)। পুলিশ জানায়, ২০২৫ সালের ১৪ নভেম্বর তালতলী থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাঁরা এজাহারভুক্ত আসামি। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার এজাহারভুক্ত দুই আসামিকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered