‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার ২০২৭–২৮ সেশনের নতুন কমিটি গঠন আমতলীর আঠারোগাছিয়ায় ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে সন্তান হারা মায়ের আর্তনাদ

বরগুনায় জুনিয়র, ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা সুষ্ঠু পরিচালনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Nov 23, 2026 ইং
বরগুনায় জুনিয়র, ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা সুষ্ঠু পরিচালনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: Preparatory meeting on the smooth conduct of junior, Ebtedayee, and Dakhil scholarship examinations 2026 at the Subarna Jayanti conference room of Barguna Deputy Commissioner's office.
ad728

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা, ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা এবং দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে বরগুনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

গত সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার ---  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান।

সভায় আসন্ন বৃত্তি পরীক্ষাগুলো নির্বিঘ্নে, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রশাসনিক প্রস্তুতি, পরীক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা, দায়িত্ব বণ্টন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও মতামত তুলে ধরেন। সভায় পরীক্ষার্থীদের জন্য সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। আসন্ন বৃত্তি পরীক্ষাগুলো স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ আগস্ট ২০২৬ রোজ সোমবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

১০ আগস্ট ২০২৬ রোজ সোমবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

ad300