প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 23, 2026 ইং
বরগুনায় জুনিয়র, ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা সুষ্ঠু পরিচালনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা, ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা এবং দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে বরগুনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার --- উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান।
সভায় আসন্ন বৃত্তি পরীক্ষাগুলো নির্বিঘ্নে, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রশাসনিক প্রস্তুতি, পরীক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা, দায়িত্ব বণ্টন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও মতামত তুলে ধরেন। সভায় পরীক্ষার্থীদের জন্য সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। আসন্ন বৃত্তি পরীক্ষাগুলো স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered