ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

সামুদ্রিক নিরাপত্তা ও জেলেদের সুরক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

  • প্রকাশের সময় : Jul 8, 2026 ইং
সামুদ্রিক নিরাপত্তা ও জেলেদের সুরক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর ছবির ক্যাপশন: সামুদ্রিক নিরাপত্তা ও জেলেদের সুরক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর
ad728
নিজস্ব প্রতিবেদক: দেশের সামুদ্রিক নিরাপত্তা, জেলেদের কল্যাণ, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সাবমেরিন কেবল সুরক্ষায় সমন্বিত প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে যুদ্ধ বা নাশকতার কারণে সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হলে তা মোকাবিলার প্রস্তুতি, জেলেদের নিরাপত্তায় মাছ ধরার নৌকায় রঙভিত্তিক পরিচিতি (কালার কোড) চালু এবং জিপিএস ট্র্যাকার ব্যবহারের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। এছাড়া সমুদ্রপথে মাদক পাচার প্রতিরোধ, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা, ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগানো এবং কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

চীফ হুইপ বলেন, সামুদ্রিক নিরাপত্তা ও জেলেদের জীবন-জীবিকা সুরক্ষায় কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কোস্ট গার্ডের মহাপরিচালক জানান, সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম আরও কার্যকর করতে বাহিনীতে হেলিকপ্টার সংযোজনের প্রয়োজন রয়েছে। পাশাপাশি অনলাইনে ছড়িয়ে পড়া ভুয়া সংবাদ, এআই-নির্ভর ভুয়া ছবি ও ভিডিও প্রতিরোধেও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপের ওপর বৈঠকে গুরুত্বারোপ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি উপকূলবাসীর

পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি উপকূলবাসীর

ad300