ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে ‘সোনার ব্রিজ’ ধস: মোটরসাইকেলসহ খালে পড়ে আহত ২

  • প্রকাশের সময় : Mar 28, 2026 ইং
তালতলীতে ‘সোনার ব্রিজ’ ধস: মোটরসাইকেলসহ খালে পড়ে আহত ২ ছবির ক্যাপশন: ‘সোনার ব্রিজ’ ধস: মোটরসাইকেলসহ খালে পড়ে আহত ২
ad728
বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ও কড়ইবাড়িয়া ইউনিয়নের সংযোগস্থল গেন্ডামাড়া খালের ওপর নির্মিত স্থানীয়ভাবে পরিচিত ‘সোনার ব্রিজ’ ধসে পড়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে ব্রিজটি ভেঙে পড়লে মোটরসাইকেলসহ দুই আরোহী খালে পড়ে গিয়ে আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৭ সালে নির্মিত আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। প্রতিদিন কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি দিয়ে চলাচল করতেন। এলাকাবাসী বারবার সংস্কারের দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে।

শনিবার সকালে একটি মোটরসাইকেল ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ করেই ব্রিজটি ধসে পড়ে। এতে মোটরসাইকেলসহ দুই আরোহী খালে পড়ে আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

সরেজমিনে দেখা গেছে, ব্রিজটির লোহার বিমগুলো মারাত্মকভাবে মরিচা ধরে ক্ষয়ে গেছে। পাটাতনের অধিকাংশ অংশ খালের পানিতে পড়ে রয়েছে। ব্রিজের ঝুঁকিপূর্ণ লোহার কাঠামোর কিছু অংশ এখনো দাঁড়িয়ে থাকায় যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

ব্রিজ ধসের ফলে গেন্ডামাড়া ও সুন্দরীয় গ্রামের কয়েক হাজার মানুষের একমাত্র সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে আশপাশের ছোটবগী গেন্ডামাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসা ও উম্মুল কুরা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও চরম দুর্ভোগে পড়েছেন।

এছাড়া জরুরি রোগী পরিবহন, কৃষিপণ্য আনা-নেওয়া এবং স্থানীয়দের দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত যোগাযোগ স্বাভাবিক রাখতে একটি অস্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে এলাকাবাসী দ্রুত একটি টেকসই নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। না হলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কর্মশালা

বরগুনায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কর্মশালা

ad300