ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

নারী দিবসে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অঙ্গীকার করলেন পুরুষরা

  • প্রকাশের সময় : Mar 12, 2026 ইং
নারী দিবসে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অঙ্গীকার করলেন পুরুষরা ছবির ক্যাপশন:
ad728
জেলা প্রতিনিধি, বরগুনা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সমতা ও সম্মান প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন স্থানীয় পুরুষরা। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

এজেন্সি ফ্রান্সিস ডি ডেভেলপমেন্ট (এএফডি)-এর আর্থিক সহযোগিতা এবং কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী বাস্তবায়িত উইমেন লিড ইন ইমারজেন্সিস (উইলি) প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার (১১ মার্চ) তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের বগীরহাট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নারীদের সিমুলেশন গেম, তরুণ-তরুণীদের রচনা প্রতিযোগিতা, নারী-পুরুষের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা এবং সমতা ও সম্মান প্রতিষ্ঠায় যৌথ অঙ্গীকার কর্মসূচি আয়োজন করা হয়। এতে স্থানীয় নারী-পুরুষ, তরুণ-তরুণী এবং কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. লাইলী। এছাড়াও উপস্থিত ছিলেন উইলি প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, নারী দলের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে নারী-পুরুষ উভয়ের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পরিবার ও সমাজে সমতা ও সম্মানের ভিত্তিতে নারীকে এগিয়ে নিতে সবাইকে সচেতন হতে হবে।

প্রধান অতিথি নুরুল ইসলাম বলেন, অনেক মানুষ এখনো নারী দিবস সম্পর্কে অবগত নন। এ ধরনের আয়োজনের মাধ্যমে কমিউনিটির নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা লিঙ্গ বৈষম্য ও সহিংসতা সম্পর্কে জানতে পারছে এবং সচেতন হওয়ার সুযোগ পাচ্ছে।


জাগোনারীর উইলি প্রকল্প অফিসার (জেন্ডার) রাবেয়া মুন্নি বলেন, “উইলি প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হচ্ছে। নারীরা যেন পুরুষের পাশাপাশি সমাজের সব ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতেই আমরা বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিনটি উপজেলায় বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।”

জাগোনারীর নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি নারীর সমমর্যাদা ও সমমজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, কর্মক্ষেত্রে এখনও অনেক নারী বৈষম্যের শিকার হন। প্রান্তিক নারীদের অনেকেই তাদের অধিকার সম্পর্কে সচেতন নন। উইলি প্রকল্পের মাধ্যমে নারীদের সচেতনতা বৃদ্ধি ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করা হচ্ছে।

উল্লেখ্য, জাগোনারীর বাস্তবায়িত উইলি প্রকল্পটি বরগুনা সদর, তালতলী ও পাথরঘাটা উপজেলার আয়লাপাতাকাটা, ছোটবগী এবং পাথরঘাটা সদর ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত সবাই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সমতা ও সম্মান প্রতিষ্ঠায় অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ad300