ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

  • প্রকাশের সময় : Jun 16, 2026 ইং
বরগুনায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১ ছবির ক্যাপশন: বরগুনায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে বরগুনা সদর থানার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আয়লা আদাবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. জাহিদ হোসেন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে আয়লা আদাবাড়িয়া এলাকার বাসিন্দা মো. পলাশ (৩২)-এর বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার দোচালা টিনের ঘরের পেছনের কক্ষের শয়নকক্ষে একটি স্যুটকেসের পেছন থেকে ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পলাশের পিতা হানিফ দফাদার ও মাতা আপিয়া বেগম। তিনি আয়লা আদাবাড়িয়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় বিষ প্রয়োগে স্বামীকে হত্যার অভিযোগ: দৃষ্টান্তমূলক শা

বরগুনায় বিষ প্রয়োগে স্বামীকে হত্যার অভিযোগ: দৃষ্টান্তমূলক শা

ad300