ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় দুই অপ্রাপ্তবয়স্ককে থানায় নেওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর

  • প্রকাশের সময় : Sep 3, 2026 ইং
পাথরঘাটায় দুই অপ্রাপ্তবয়স্ককে থানায় নেওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর ছবির ক্যাপশন: পাথরঘাটায় দুই অপ্রাপ্তবয়স্ককে থানায় নেওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর
ad728

পাথরঘাটা প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গাজীপুরের শ্রীপুর থেকে বরগুনার পাথরঘাটায় আসা ১৫ বছর বয়সী এক মুসলিম কিশোরী ও ১৭ বছর বয়সী এক হিন্দু কিশোরকে পুলিশের হেফাজতে নেওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের পরিচয় হয়। পরে কিশোরীর পরিবার তার বিয়ের জন্য পাত্র দেখা শুরু করলে সে পরিবারের কাউকে না জানিয়ে গত ১ সেপ্টেম্বর পাথরঘাটার উদ্দেশে রওনা হয়। পরদিন মঠবাড়িয়া পৌঁছালে ওই কিশোর তাকে মোটরসাইকেলে পাথরঘাটার বড়ইতলা এলাকায় নিয়ে আসে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশ দুজনকে থানায় নিয়ে আসে। পরে বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবার নির্দেশনা ও ওসি মোঃ আব্দুল আলীমের তৎপরতায় পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে কিশোরীকে তার অভিভাবকের জিম্মায় এবং দুজনকেই নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, দুজনই অপ্রাপ্তবয়স্ক এবং এ ঘটনায় কোনো মামলা বা অভিযোগ হয়নি। সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বজায় রেখে বিষয়টি মানবিক ও আইনানুগভাবে নিষ্পত্তি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
আমতলীতে ৩০পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ এক নারী মাদক ব্যব

আমতলীতে ৩০পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ এক নারী মাদক ব্যব

ad300