ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

তালতলীতে জমি দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন

  • প্রকাশের সময় : Aug 22, 2026 ইং
তালতলীতে জমি দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন ছবির ক্যাপশন: তালতলীতে জমি দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন
ad728
তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে জিয়া উদ্দিন মিলন চাপরাশি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে পৈতৃক ও দখলীয় জমি দখলের চেষ্টা এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গত শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের পূর্ব গাবতলী এলাকায় শতাধিক নারী-পুরুষ প্রায় এক ঘণ্টা এ মানববন্ধন করেন। এতে স্থানীয় নান্নু খান, জহিরুল ইসলাম লিটন, নসা মিয়া, বিউটি বেগম, টিপু বয়াতী ও হাবিল ফকিরসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, জিয়া উদ্দিন মিলন চাপরাশি ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে স্থানীয়দের জমি দখলের চেষ্টা করছেন। এ কাজে ইউপি সদস্য বশির ব্যাপারী ও ওয়ার্ড যুবলীগের সম্পাদক মো. রিপন চাপরাশি মদদ দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়। জমি রক্ষায় গিয়ে কয়েকজন মামলা ও হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন ভুক্তভোগীরা। তাঁরা প্রশাসনের হস্তক্ষেপে পৈতৃক ভিটেমাটি রক্ষা ও দখল হওয়া জমি উদ্ধারের দাবি জানান। অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য বশির ব্যাপারী বলেন, সঠিক কাগজপত্র না থাকায় ওয়ারিশ সনদ দেওয়া হয়নি এবং কাগজপত্র ঠিক থাকলে সনদ দেওয়া হবে। তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন। জিয়া উদ্দিন মিলন চাপরাশিও অভিযোগ অস্বীকার করে বলেন, বিরোধীয় জমির প্রকৃত মালিক অভিযোগকারীরা নন; তাঁরা জমিটি জোরপূর্বক দখল করে আছেন এবং তিনি ক্রয়সূত্রে ওই জমির মালিক। মো. রিপন চাপরাশির বক্তব্য জানা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২১ এপ্রিল ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা Daily Seshkatha

২১ এপ্রিল ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা Daily Seshkatha

ad300