ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

রেমালের দুই বছরেও কাটেনি পাথরঘাটায় উপকূলের ক্ষত:

  • প্রকাশের সময় : May 28, 2026 ইং
রেমালের দুই বছরেও কাটেনি পাথরঘাটায় উপকূলের ক্ষত: ছবির ক্যাপশন: রেমালের দুই বছরেও কাটেনি পাথরঘাটায় উপকূলের ক্ষত
ad728
বরগুনা প্রতিনিধি: ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের দুই বছর পেরিয়ে গেলেও বরগুনার পাথরঘাটা উপজেলার উপকূলীয় জনপদে এখনো কাটেনি দুর্ভোগ। ভাঙা বেড়িবাঁধ, লবণাক্ত জমি, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও জীবিকা সংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো মানুষ।

পূর্বে বিষখালী নদী, পশ্চিমে সুন্দরবনসংলগ্ন বলেশ্বর নদী এবং দক্ষিণে বঙ্গোপসাগর বেষ্টিত পাথরঘাটা উপজেলা প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ২০২৪ সালের মে মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ ২৬ মে সন্ধ্যা থেকে ২৭ মে সকাল পর্যন্ত বাংলাদেশ উপকূলে আঘাত হানে। এতে পাথরঘাটার বেশ কয়েকটি উপকূলীয় ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

জলোচ্ছ্বাসে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা। ভেঙে যায় বেড়িবাঁধ, পানিবন্দি হয়ে পড়ে শত শত পরিবার। মাছের ঘের, কৃষিজমি ও বসতঘরের ব্যাপক ক্ষতি হয়। তীব্র আকার ধারণ করে সুপেয় পানির সংকট।

স্থানীয় বাসিন্দারা জানান, দুই বছর পেরিয়ে গেলেও অনেক পরিবার এখনো ঘরবাড়ি মেরামত করতে পারেনি। অনেক কৃষিজমিতে এখনো লবণাক্ততার কারণে স্বাভাবিক ফলন হচ্ছে না। পাশাপাশি নদীভাঙনের আতঙ্কও রয়ে গেছে।

চরদুয়ানি ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানি গ্রামের বাসিন্দা আব্দুল করিম বলেন, “রেমাল আমাদের সব শেষ করে দিয়েছে। এখনো ঋণ করে সংসার চালাতে হচ্ছে। বেড়িবাঁধ ভেঙে ঘরবাড়ি তলিয়ে গেছে। আজও ঘর ঠিক করতে পারিনি।”

পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের ইদ্রিস মিয়া বলেন, “রেমালের ক্ষতি যার হয়নি সে বুঝবে না কষ্ট কতটা। বেড়িবাঁধ ভেঙে অসংখ্য ঘরবাড়ি ও ফসলি জমি তলিয়ে যায়। লবণাক্ত পানির প্রভাব এখনো কৃষিজমিতে রয়ে গেছে। ফলে ফসলের ফলন ভালো হচ্ছে না।”

স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস’র নির্বাহী পরিচালক সাহাবুদ্দিন পান্না বলেন, “রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে এবং দীর্ঘদিন সুপেয় পানি সরবরাহ করা হয়েছে। তবে উপকূলে সুপেয় পানির সংকট নিরসনে সরকারি-বেসরকারি সমন্বিত স্থায়ী উদ্যোগ প্রয়োজন।”

বরগুনার আরডিএফ’র পরিচালক এনামুল হোসেন বলেন, “রেমালে ক্ষতিগ্রস্ত কয়েকশ পরিবারকে টয়লেট ও শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই বেড়িবাঁধসংলগ্ন এলাকায়। তাই টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি।”

উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, “সিডরসহ অতীতের যেকোনো ঘূর্ণিঝড়ের তুলনায় রেমালের পর উপকূলে দীর্ঘ সময় পানি স্থায়ী ছিল। লবণাক্ত সেই পানি কৃষিজমি ও মাটির ব্যাপক ক্ষতি করেছে, যার প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেননি কৃষকরা।”

তিনি আরও বলেন, “একটি দেশকে টেকসইভাবে গড়ে তুলতে হলে উপকূল রক্ষা করতে হবে। এজন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উপকূলীয় বনায়নের কোনো বিকল্প নেই।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় শিশু একাডেমিতে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

বরগুনায় শিশু একাডেমিতে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

ad300