ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় এ্যাড. মুরাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প:

  • প্রকাশের সময় : Aug 7, 2026 ইং
বরগুনায় এ্যাড. মুরাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প: ছবির ক্যাপশন: বরগুনায় এ্যাড. মুরাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল: চিকিৎসা পেলেন শতাধিক অসহায় মানুষ
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাবেক নেতা ও বরগুনা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী এ্যাডভোকেট মুরাদ খানের সৌজন্যে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বরগুনা সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ‘মায়ের দোয়া ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর আয়োজনে বরগুনার বিশিষ্ট চিকিৎসক ডা. হুমায়ুন শাহীন খান, ডা. একে চৌধুরী অপূর্ব এবং ডা. মোসা. সাবেরা সুলতানা রোগীদের চিকিৎসা সেবা দেন। দূর-দূরান্ত থেকে আসা অসহায় ও দরিদ্র মানুষরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পেয়ে উপকৃত হন। চিকিৎসা প্রদানকারী সিনিয়র চিকিৎসক ডা. হুমায়ুন শাহীন খান বলেন, এ ধরনের মানবিক চিকিৎসা কার্যক্রমে সরকারেরও এগিয়ে আসা প্রয়োজন। সরকারি উদ্যোগে রোগীদের জন্য ওষুধের ব্যবস্থা করা গেলে আরও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবার আওতায় আসতে পারবেন। আয়োজক এ্যাডভোকেট মুরাদ খান বলেন, মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তিনি ব্যক্তিগত উদ্যোগে এর আগেও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন। এবারের ক্যাম্পে আগের তুলনায় বেশি সংখ্যক রোগী চিকিৎসা নিতে এসেছেন। তিনি জানান, আগামী মাসে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বরগুনা পৌরসভার অসহায় মানুষের চিকিৎসাসেবায় জেলা প্রশাসন ও জেলা পরিষদ সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে এবং সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

ad300