ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : Apr 27, 2026 ইং
টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি চক্রের ৫ সদস্য গ্রেফতার ছবির ক্যাপশন: টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি চক্রের ৫ সদস্য গ্রেফতার
ad728

বরিশাল প্রতিনিধি: টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে পর্নোগ্রাফি কনটেন্ট বাণিজ্যের সাথে জড়িত একটি সংঘবদ্ধ সাইবার অপরাধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন গণমাধ্যমে টেলিগ্রাম অ্যাপকে কেন্দ্র করে সাইবার ব্ল্যাকমেল ও অশ্লীল কনটেন্ট ছড়ানোর বিষয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে তারা। অনুসন্ধানে একটি সুসংগঠিত চক্রের সন্ধান পাওয়া যায়, যারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে বিক্রি করত।

চক্রটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য সংগ্রহ, ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ছবি সংগ্রহ কিংবা শত্রুতাবশত গোপন কনটেন্ট ফাঁস করে এসব কার্যক্রম পরিচালনা করত। টেলিগ্রামে বিভিন্ন গোপন গ্রুপ ও চ্যানেলের মাধ্যমে এসব অশ্লীল ছবি ও ভিডিও বিক্রি করা হতো।

র‍্যাবের অভিযানে ২৬ এপ্রিল দিবাগত রাতে ভোলা ও বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মেরাজুর রহমান আরমান (২১), বিল্লাল হোসেন অন্তর (২১), রবি আলম মমিন (২১), আল আমিন ইসলাম মাহি (১৯) এবং মো. হাসিব (২৩)।

অভিযানকালে তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে উদ্ধারকৃত ডিভাইসগুলোতে প্রায় দেড় লাখ নগ্ন ও স্পর্শকাতর ছবি-ভিডিও এবং প্রায় ৩৫০টি টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলের তথ্য পাওয়া গেছে।

র‍্যাব-৮ জানায়, এ ধরনের সাইবার অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ও ছবি সুরক্ষায় সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে আরও বলা হয়, আইন-শৃঙ্খলা রক্ষা, মানবাধিকার সুরক্ষা এবং সাইবার অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে হামে আক্রান্ত ৭ মাস বয়সী শিশুর মৃত্যু

আমতলীতে হামে আক্রান্ত ৭ মাস বয়সী শিশুর মৃত্যু

ad300