ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

পাথরঘাটায় পৈত্রিক জমিতে ঘর নির্মাণে বাঁধা, হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

  • প্রকাশের সময় : May 18, 2026 ইং
পাথরঘাটায় পৈত্রিক জমিতে ঘর নির্মাণে বাঁধা, হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ছবির ক্যাপশন: পাথরঘাটায় পৈত্রিক জমিতে ঘর নির্মাণে বাঁধা, হামলা ও ছিনতাইয়ের অভিযোগ
ad728
পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী এলাকায় পৈত্রিক জমিতে বসতঘর নির্মাণ করতে গিয়ে হামলা, ছিনতাই ও বাধার শিকার হওয়ার অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল বারী হাওলাদার। শনিবার সকাল ১১টায় পাথরঘাটা প্রেসক্লাব-এ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল বারী হাওলাদার জানান, তিনি ও তার ভাই-বোনেরা কাকচিড়ার বাইনচটকী গ্রামে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমির বৈধ মালিক। চাকরি থেকে অবসরে যাওয়ার পর সেখানে বসতঘর নির্মাণকাজ শুরু করলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও নির্মাণকাজে বাধা দিতে থাকেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর দাবি, গত ১৪ মে সকালে ঘর থেকে বের হওয়ার সময় স্থানীয় কয়েকজন তার ওপর হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে মো. আলমগীর, আইয়ুব আলী, শহিদুল, মিলন, আব্দুল মালেক ও মকবুলের নাম উল্লেখ করেন তিনি। হামলার সময় তার কাছ থেকে জমির গুরুত্বপূর্ণ দলিলপত্র, নগদ ৬৩ হাজার টাকা, দুটি স্বর্ণের আংটি ও একটি হাতঘড়ি ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এ সময় ধস্তাধস্তিতে তিনি আহত হন।

ঘটনার পর তিনি পাথরঘাটা থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি। আহত অবস্থায় তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দেন।

আবদুল বারী হাওলাদার আরও বলেন, নির্মাণাধীন বসতঘরের প্রায় দুই-তৃতীয়াংশ কাজ সম্পন্ন হলেও অভিযুক্তরা এখনো অবশিষ্ট কাজ শেষ করতে বাধা দিচ্ছেন। তিনি অভিযোগ করে বলেন, “গত ১৪ মে তারা আমাকে মারধর করে আমার সর্বস্ব ছিনিয়ে নেয়।”

তবে অভিযুক্তরা হামলা ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, “বারী হাওলাদার মারধরের অভিযোগে থানায় একটি লিখিত আবেদন দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ:ভোগান্তি,জনদুর্ভোগ; নতুন সেতু

তালতলীতে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ:ভোগান্তি,জনদুর্ভোগ; নতুন সেতু

ad300