বরিশাল প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০ কেজি হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক দুজনের মধ্যে একজন বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা। গত বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার বহেরাতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক সোহাগ হোসেন (৪০) বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে। অপরজন মিরাজুল ইসলাম (৩৮) বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছকাটা গ্রামের মো. শাহজাহানের ছেলে। তিনি পল্লী বিদ্যুতে চাকরি করেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেলে করে যাওয়ার পথে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে আনুমানিক ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মোটরসাইকেলে করে হরিণের মাংস পরিবহনের সময় দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।
বরগুনার যুবকসহ মঠবাড়িয়ায় ২০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ২
- প্রকাশের সময় : Nov 4, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনার যুবকসহ মঠবাড়িয়ায় ২০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ২
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News