বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি এবং সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রশিবির। এ সময় লিফলেট বিতরণ ও মিছিলে বাধা দেওয়ার অভিযোগে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন শিবিরের নেতাকর্মীরা।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বরগুনা শহরের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরে-ই-বাংলা সড়কের ফার্মেসি পট্টি এলাকায় আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শিবিরের নেতাকর্মীদের অভিযোগ, মিছিল চলাকালে এক ব্যক্তি লিফলেট বিতরণ ও মিছিলে বাধা দেন। পরে তাকে ছাত্রলীগের কর্মী দাবি করে আটক করেন তারা। একপর্যায়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। ছাত্রশিবির সব সময় ন্যায়ের পক্ষে রয়েছে উল্লেখ করে তিনি এ ধরনের ঘটনায় পুলিশের সহযোগিতা কামনা করেন। অন্যদিকে, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে সকাল থেকেই বরগুনা শহরের বিভিন্ন স্থানে মিছিল করেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দৈনিক শেষকথা Seshkatha News