ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে গ্রামপুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ, রাখাইন চর্চাকেন্দ্র স্থাপনে উদ্যোগ

  • প্রকাশের সময় : Jul 27, 2026 ইং
তালতলীতে গ্রামপুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ, রাখাইন চর্চাকেন্দ্র স্থাপনে উদ্যোগ ছবির ক্যাপশন: তালতলীতে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ, রাখাইন সংস্কৃতি চর্চা কেন্দ্র স্থাপনের উদ্যোগ
ad728
তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় গ্রাম পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণে দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। গত সোমবার (২৭ জুলাই ২০২৬) উপজেলা সফরে এসে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণ করেন। একই দিনে তিনি রাখাইন সংস্কৃতি চর্চা কেন্দ্র স্থাপনের সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন। জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সাতটি ইউনিয়নের ৬৯ জন গ্রাম পুলিশের মধ্যে পোশাক ও বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তালতলী, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি), জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা ও স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক বলেন, “এই বাইসাইকেলের মাধ্যমে গ্রাম পুলিশদের টহল ও অন্যান্য কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। এর ফলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।” তিনি গ্রাম পুলিশদের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। একই দিনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রণীত তিন বছর মেয়াদি অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে তালতলী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক মর্যাদা উন্নয়নে একটি রাখাইন সংস্কৃতি চর্চা কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক তালতলী উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাখাইন পল্লীসংলগ্ন খালি জায়গা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সেখানে রাখাইন সংস্কৃতি চর্চা কেন্দ্র স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসনের এই দুটি উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন গ্রাম পুলিশের কার্যক্ষমতা ও জননিরাপত্তা জোরদার হবে, অন্যদিকে রাখাইন সম্প্রদায়ের সংস্কৃতি সংরক্ষণ, বিকাশ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু:

কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু:

ad300