ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনা সদরের চাড়াভাঙ্গা গ্রামের সড়ক যেন কাদার সাগর: দুর্ভোগে বাসিন্দারা

  • প্রকাশের সময় : Aug 10, 2026 ইং
বরগুনা সদরের চাড়াভাঙ্গা গ্রামের সড়ক যেন কাদার সাগর: দুর্ভোগে বাসিন্দারা ছবির ক্যাপশন: #Daily_Seshkatha_Barguna_News বরগুনা সদরের চাড়াভাঙ্গা গ্রামের সড়ক যেন কাদার সাগর: দুর্ভোগে বাসিন্দারা
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চাড়াভাঙ্গা গ্রামের প্রধান সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয়। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক চলাচল। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান, চাড়াভাঙ্গা গ্রামের মানুষের চলাচলের অন্যতম প্রধান সড়ক এটি। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন অংশ নাজুক হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে সড়কের অনেক অংশ কর্দমাক্ত হয়ে যায়। ফলে যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী, নারী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের। সড়কের কাদা ও পানি মাড়িয়ে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের। স্কুলছাত্রী ফাহিমা আক্তার বলেন, “প্রতিদিন এই কাদামাখা রাস্তা দিয়ে স্কুলে যেতে খুব কষ্ট হয়। বর্ষার সময় অনেক সময় রাস্তায় পড়ে গিয়ে বই-খাতা নষ্ট হয়ে যায়।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কটির এমন অবস্থা চললেও স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা এলেই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভও বাড়ছে। বালিয়াতলী ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, সড়কটির বেহাল অবস্থার বিষয়টি তিনি অবগত আছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, বরগুনা সদর উপজেলায় গ্রামীণ সড়ক এ ও বি ক্যাটাগরিতে প্রায় এক হাজার কিলোমিটার সড়ক রয়েছে। এর একটি বড় অংশ এখনো কাঁচা। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ধাপে ধাপে এসব সড়ক পাকা করা হচ্ছে। চাড়াভাঙ্গার সড়কটির গুরুত্ব বিবেচনা করে কোনো প্রকল্পের আওতায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়দের দাবি, প্রকল্প ও বরাদ্দের অপেক্ষায় দীর্ঘদিন ফেলে না রেখে দ্রুত সড়কটির সংস্কার করা হোক। এতে একদিকে যেমন সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ কমবে, অন্যদিকে শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতও সহজ হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাথরঘাটায় যুবদল নেতার মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাথরঘাটায় যুবদল নেতার মৃত্যু

ad300