ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে ট্রলারঘাটে পণ্যবাহী গাড়ি ঢুকতে বাধা: ঝুঁকিতে ব্যবসায়ী ও স্থানীয়রা!

  • প্রকাশের সময় : Aug 29, 2026 ইং
আমতলীতে ট্রলারঘাটে পণ্যবাহী গাড়ি ঢুকতে বাধা: ঝুঁকিতে ব্যবসায়ী ও স্থানীয়রা! ছবির ক্যাপশন: আমতলীতে স্বমিল রোডের ট্রলারঘাটে পণ্যবাহী গাড়ি ঢুকতে বাধা: ঝুঁকিতে ব্যবসায়ী ও স্থানীয়রা!
ad728

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বমিল রোডের ট্রলারঘাটের প্রবেশপথ সংকুচিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী, কাঠ ব্যবসায়ী, গাড়িচালক ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, মূল সড়কের সঙ্গে সংযোগস্থলের দুই পাশের জায়গা দখল হয়ে থাকায় গাছবোঝাই ট্রাকসহ বড় পণ্যবাহী যানবাহন ঘাট ও করাতকলে স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারছে না। এতে পণ্য পরিবহনে বাড়তি সময় ও খরচের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

স্বমিল ব্যবসায়ী মো. আমীর হোসেন তালুকদার বলেন, পৌরসভা সড়কটি পুনর্নির্মাণ করলেও সংযোগস্থল প্রশস্ত না হওয়ায় সমস্যার সমাধান হয়নি। গাড়িচালক জুয়েল জানান, সরু পথ দিয়ে গাছবোঝাই গাড়ি প্রবেশ ও বের করার সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। স্থানীয়দের দাবি, এ সড়কের পাশে একটি মহাশ্মশান থাকায় মরদেহবাহী যানবাহন চলাচলেও সমস্যা হয়। একই সঙ্গে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বাধাগ্রস্ত হতে পারে। স্থানীয় বদু হাওলাদারের দাবি, গত বছর তাঁর বাড়িতে আগুন লাগার সময়ও সরু সড়কের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি বাড়ির সামনে পৌঁছাতে পারেনি। ব্যবসায়ী ও স্থানীয়দের দাবি, জননিরাপত্তা ও পণ্য পরিবহনের স্বার্থে পৌরসভার পরিকল্পনা অনুযায়ী সংযোগস্থলটি দ্রুত উন্মুক্ত ও প্রশস্ত করা হোক।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুব নেতৃত্বে ডিজিটাল নিরাপত্তা ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতির

যুব নেতৃত্বে ডিজিটাল নিরাপত্তা ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতির

ad300