ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত বরগুনায় যক্ষ্মা, ম্যালেরিয়া ও এইচআইভি বিষয়ে চিকিৎসকদের ওরিয়েন্টেশন সভা: বরগুনায় ছাত্রশিবিরের অপরাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ: গুমের নাটক বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমের ভয়াবহতা: বরগুনায় সচেতনতামূলক মানববন্ধন বরগুনার তালতলীতে পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু: ৪ পৃষ্ঠার চিরকুট রবিবার ১৪ জুন ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা: বরগুনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও উন্নয়ন প্রকল্প গ্রহণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বরগুনায় স্বামীর দ্বিতীয় বিয়ের অভিমানে গৃহবধূর আত্মহত্যা: বরগুনায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পাথরঘাটায় অটোরিকশা চালককে হত্যার অভিযোগ! পাথরঘাটায় নির্মাণাধীন রাস্তার ইট খালে নিক্ষেপ: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ! বরগুনার আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে আহত একটি লক্ষ্মী প্যাঁচা উদ্ধার সড়ক দুর্ঘটনায় বেতাগীতে দুই শিক্ষার্থী আহত ফেসবুকের ফাঁদে বরগুনার স্কুলছাত্রী: সমকামী নারীসহ সাভার থেকে উদ্ধার! তালতলীর কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র: জমি বঞ্চনা, পুনর্বাসন সংকট ও লুটপাট! বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম: গণপিটুনিতে নিহত কুখ্যাত সন্ত্রাসী কালু তালতলীতে ভিজিএফ চাল পাচারকালে ইউপি সদস্য আটক! বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ বরগুনার গৌরীচন্নায় দুটি গোয়ালঘর থেকে ৯টি গরু চুরি

পাথরঘাটায় অটোরিকশা চালককে হত্যার অভিযোগ!

  • প্রকাশের সময় : Jun 13, 2026 ইং
পাথরঘাটায় অটোরিকশা চালককে হত্যার অভিযোগ! ছবির ক্যাপশন: পাথরঘাটায় অটোরিকশা চালককে হত্যার অভিযোগ!
ad728
নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনার পাথরঘাটায় মিজানুর রহমান নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওয়াপদা বেড়িবাঁধসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের স্ত্রী পারভীন বেগম জানান, শুক্রবার দিবাগত রাত প্রায় ১১টার দিকে অটোরিকশা চালিয়ে বাড়িতে ফেরেন তার স্বামী মিজানুর রহমান। পরে তিনি একটি কক্ষে ঘুমাতে যান। অন্য কক্ষে দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন পারভীন। শনিবার সকালে স্থানীয় লোকজন এসে তাকে স্বামীর মৃত্যুর খবর জানান।তিনি বলেন, “রাতের কোনো একসময় ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আমার স্বামী বাড়ির বাইরে চার্জে রাখা অটোরিকশাটি মাঝেমধ্যে রাতে গিয়ে দেখতেন। যেখানে অটোরিকশাটি চার্জে দেওয়া ছিল, সেখান থেকে প্রায় ১০ গজ দূরে তার মরদেহ পাওয়া গেছে।” পারভীন আরও অভিযোগ করেন, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, “প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার ১৬ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজ

সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার ১৬ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজ

ad300