ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

অনৈতিক প্রস্তাবে রাজিনা হওয়ায় বেতাগীতে বিধবাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ!

  • প্রকাশের সময় : Aug 9, 2026 ইং
অনৈতিক প্রস্তাবে রাজিনা হওয়ায় বেতাগীতে বিধবাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ! ছবির ক্যাপশন: অনৈতিক প্রস্তাবে রাজিনা হওয়ায় বেতাগীতে বিধবাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ!
ad728
বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগীতে এক বিধবা গৃহবধূকে বসতঘরে ঢুকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোসা. রুমা বেগম (৪৫) বাদী হয়ে বেতাগী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ঝোপখালী গ্রামের একই বাড়ির বাসিন্দা সুলতান দীর্ঘদিন ধরে রুমা বেগমকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে রুমা বেগম এতে রাজি না হওয়ায় সুলতান তার ওপর ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার সুলতান কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে রুমা বেগমের বসতঘরে জোরপূর্বক প্রবেশ করেন। এ সময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। রুমা বেগম এর প্রতিবাদ করলে সুলতান ও তার সহযোগীরা লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে রুমা বেগমের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে বলা হয়েছে। পরে স্থানীয়রা আহত রুমা বেগমকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় রুমা বেগম সাংবাদিকদের বলেন, “সুলতান ও তার লোকজন দীর্ঘদিন ধরে আমাকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছে। ঘটনার দিন তারা আমার ঘরে ঢুকে শারীরিক নির্যাতন চালায় এবং আমাকে লাঞ্ছিত করার চেষ্টা করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপদে বসবাসের নিশ্চয়তা চাই।”

এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-আর-রশিদ হাওলাদার বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পটুয়াখালীতে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা

পটুয়াখালীতে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা

ad300