ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

বরগুনায় এআই প্রশিক্ষণ প্রকল্পে লিখিত পরীক্ষা: ভাইভায় নির্বাচিত ৯২

  • প্রকাশের সময় : Jul 29, 2026 ইং
বরগুনায় এআই প্রশিক্ষণ প্রকল্পে লিখিত পরীক্ষা: ভাইভায় নির্বাচিত ৯২ ছবির ক্যাপশন: বরগুনায় এআই প্রশিক্ষণ প্রকল্পে লিখিত পরীক্ষা: ভাইভায় নির্বাচিত ৯২
ad728
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন “তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন” প্রকল্পের আওতায় বরগুনায় প্রশিক্ষণার্থী বাছাইয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় বরগুনা জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রকল্পে ৩৫০ জন আবেদনকারীর মধ্য থেকে প্রাথমিক বাছাই শেষে ১৪৭ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। মূল্যায়নের পর আগামী ২৯ জুলাই অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষার জন্য ৯২ জনকে সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন। এ সময় সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা, বরগুনা জেলা প্রশাসনের প্রতিনিধিগণ এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠান "ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড" -এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দুই মাসব্যাপী ৩০০ ঘণ্টার এই প্রশিক্ষণে এআই টুলের ব্যবহার, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট তৈরি, ভিডিও নির্মাণ, ডাটা বিশ্লেষণ ও অটোমেশনসহ প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা যাতায়াত ভাতা, দুপুরের খাবার এবং প্রশিক্ষণ শেষে সরকারি সনদপত্র পাবেন। 

সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, এই প্রকল্পের মাধ্যমে বরগুনার তরুণ-তরুণীরা প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবেন।



নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার তালতলী উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা বলয় ভেঙে সরকারি এ

বরগুনার তালতলী উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা বলয় ভেঙে সরকারি এ

ad300