ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার!

  • প্রকাশের সময় : Jul 25, 2026 ইং
বরগুনায় ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার! ছবির ক্যাপশন: বরগুনায় ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার!
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. সাখাওয়াত হোসেন (৪৭) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৪ জুলাই বেলা আনুমানিক ১১টা ৪০ মিনিটে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সাখাওয়াত সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পাতাকাটা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা)-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় চট্টগ্রাম থেকে বরগুনাগামী একটি যাত্রীবাহী বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে সাখাওয়াতকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ ও চট্টগ্রাম থেকে ইয়াবার চালান এনে বরগুনাসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ করার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত ৫৪৬টি অভিযানে ১৩২টি মাদক মামলায় ১৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে ১০ হাজার ১৫৩ পিস ইয়াবা, ১২ কেজি ৩৫৩ গ্রাম গাঁজা, ৯টি গাঁজার গাছ এবং মাদক বিক্রির ১ লাখ ৩৩ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়তে সর্বস্তরের জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবারের প্রকাশিত দৈনিক শেষকথা DailySeshk

২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবারের প্রকাশিত দৈনিক শেষকথা DailySeshk

ad300