ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

বামনায় বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা!

  • প্রকাশের সময় : Jul 2, 2026 ইং
বামনায় বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা! ছবির ক্যাপশন: বামনায় বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা!
ad728
ভুক্তভোগী ২২ সপ্তাহের অন্তঃসত্ত্বা

বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর গুদিঘাটা গ্রামে এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন, ভয়ভীতি ও জোরপূর্বক একাধিকবার ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে বামনা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ভুক্তভোগী বর্তমানে ২২ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৫) এর ৯(১) ধারায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, ডৌয়াতলা ইউনিয়নের উত্তর গুদিঘাটা গ্রামের মৃত আলী সিকদারের ছেলে মো. ছগির সিকদার (৪৫) এবং একই গ্রামের মো. মোনাব্বার হাওলাদারের ছেলে মো. কালাম হাওলাদার (৩৫)-কে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, গত ১০ জানুয়ারি ২০২৬ দুপুরে প্রথম আসামি ছগির সিকদার তার বাড়ির একটি কক্ষে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বিষয়টি জানতে পেরে দ্বিতীয় আসামি কালাম হাওলাদার গত ২০ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বাদীর নানার বাড়ির পেছনের একটি সুপারি বাগানে নিয়ে তাকেও জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া, বিয়ের প্রলোভন, ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন সময়ে আসামিরা ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করেছে বলে এজাহারে দাবি করা হয়েছে। মামলায় আরও বলা হয়েছে, বর্তমানে ভুক্তভোগী নারী ২২ সপ্তাহের অন্তঃসত্ত্বা। লোকলজ্জা এবং অভিযুক্তদের হুমকির কারণে দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও পরে তিনি আইনের আশ্রয় নেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই আসামি এলাকা ছেড়ে পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার গৌরীচন্নায় গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধিতে জনসচেত

বরগুনার গৌরীচন্নায় গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধিতে জনসচেত

ad300