ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় গণপূর্ত কর্মচারী ইউনিয়নের অবস্থান কর্মসূচি

  • প্রকাশের সময় : Aug 24, 2026 ইং
বরগুনায় গণপূর্ত কর্মচারী ইউনিয়নের অবস্থান কর্মসূচি ছবির ক্যাপশন: বরগুনায় গণপূর্ত কর্মচারী ইউনিয়নের অবস্থান কর্মসূচি
ad728
বরগুনা প্রতিনিধি: গণপূর্ত অধিদপ্তরের কার্যভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ ও পেনশন সুবিধার আওতায় আনার দাবিতে বরগুনায় অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়নের জেলা শাখা। গত সোমবার (২৪ আগস্ট ২০২৬) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের নেতাকর্মী ও কার্যভিত্তিক কর্মচারীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, গণপূর্ত অধিদপ্তরের ৬০২ ও ৮৯৩ জনসহ প্রায় ১ হাজার ৫০০ কার্যভিত্তিক কর্মচারীকে নিয়মিতকরণের বিষয়ে দুটি ফাইল বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত এসব ফাইল অনুমোদনের দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে নিয়মিতকরণ প্রক্রিয়া ঝুলে থাকায় অনেক কর্মচারী চাকরিরত অবস্থায় মারা গেছেন এবং অনেকে অবসরে গেছেন। এতে তারা বেতন, পেনশনসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অবসরপ্রাপ্ত কর্মচারীদের সরকারি বাসা ছাড়তে হওয়ায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে বলেও দাবি করেন তারা। বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন বরগুনা জেলা শাখার সভাপতি মো. সরোয়ার আলম বলেন, সুপ্রিম কোর্টের রিভিউ রায় এবং সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের মতামত কার্যভিত্তিক কর্মচারীদের পক্ষে রয়েছে। এরপরও নিয়মিতকরণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। দ্রুত নিয়মিতকরণ এবং পেনশন সুবিধার আওতায় আনার দাবি জানান তিনি। এদিকে একই দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বেতাগীতে হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলি

বেতাগীতে হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলি

ad300